Tanzil Uthmani
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
সূরা 81
التكوير
29 আয়াত
সূরার পরিচিতি
At-Takwir is chapter 81 and contains 29 আয়াত.
আল-কুরআন
The Qur'an is the Arabic text. Translations communicate its meanings and remain attributed to their source editions.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে 1,
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে 1,
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে 1,
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
আর যখন পূর্ণগর্ভা মাদী উট উপেক্ষিত হবে 1 ,
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে,
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে 1,
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে 1 ,
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে 1 জিজ্ঞেস করা হবে,
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ
কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল 1?
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে 1,
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে,
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
আর যখন জান্নাত নিকটবর্তী করা হবে,
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ
তখন প্ৰত্যেক ব্যক্তিই জানবে সে কি উপস্থিত করেছে 1।
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
সুতরাং আমি শপথ করছি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
যা চলমান, অপসৃয়মাণ,
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
শপথ রাতের যখন তা শেষ হয় 1
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
শপথ প্ৰভাতের যখন তার আবির্ভাব হয়,
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের আনীত বাণী 1
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ
যে সামর্থ্যশালী, আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন,
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
সে মান্য সেখানে, বিশ্বাসভাজন 1।
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
আর তোমাদের সাথী উন্মাদ নন 1,
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন 1,
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ
তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয় 1।
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ
আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়।
فَأَيْنَ تَذْهَبُونَ
কাজেই তোমরা কোথায় যাচ্ছ?!
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ
এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ,
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য 1।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ
আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন 1।
Arabic Qur'an text: Tanzil Project. Translation source: Dr. Abu Bakr Muhammad Zakaria, Quran Foundation #213.
CONTINUE READING
কুরআনের পাঠ, অনুবাদ ও সম্পাদকীয় ব্যাখ্যা স্পষ্টভাবে আলাদা রাখা হয়।
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
Dr. Abu Bakr Muhammad Zakaria. Quran Foundation #213. অনুবাদ ও সূত্রের পাদটীকা মূল রূপে দেখানো হয়।