Tanzil Uthmani
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
সূরা 91
الشمس
15 আয়াত
সূরার পরিচিতি
Ash-Shams is chapter 91 and contains 15 আয়াত.
আল-কুরআন
The Qur'an is the Arabic text. Translations communicate its meanings and remain attributed to their source editions.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
শপথ সূর্যের এবং তার কিরণের 1,
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় 1 ,
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে 1,
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে 1,
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর 1,
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর 1,
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
শপথ নফ্সের 1 এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর 2 ,
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন 1 –
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে 1।
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত 1 মিথ্যারোপ করেছিল।
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল,
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও 1।’
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল 1। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন 2।
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا
আর তিনি এর পরিণামকে ভয় করেন না 1।
Arabic Qur'an text: Tanzil Project. Translation source: Dr. Abu Bakr Muhammad Zakaria, Quran Foundation #213.
CONTINUE READING
কুরআনের পাঠ, অনুবাদ ও সম্পাদকীয় ব্যাখ্যা স্পষ্টভাবে আলাদা রাখা হয়।
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
Dr. Abu Bakr Muhammad Zakaria. Quran Foundation #213. অনুবাদ ও সূত্রের পাদটীকা মূল রূপে দেখানো হয়।