Tanzil Uthmani
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
সূরা 79
النازعات
46 আয়াত
সূরার পরিচিতি
An-Nazi'at is chapter 79 and contains 46 আয়াত.
আল-কুরআন
The Qur'an is the Arabic text. Translations communicate its meanings and remain attributed to their source editions.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا
শপথ 1 নির্মমভাবে উৎপাটনকারীদের 2,
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا
আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের 1
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا
আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের 1,
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا
আর দ্রুতবেগে অগ্রসরমানদের 1,
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
অতঃপর সব কাজ নির্বাহকারীদের 1।
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে,
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী 1 ,
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে 1,
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ
তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই---
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً
চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
এ তো শুধু এক বিকট আওয়াজ 1,
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
তখনই ময়দানে 1 তাদের আবির্ভাব হবে।
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি 1?
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন,
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ
অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন 1।
فَكَذَّبَ وَعَصَىٰ
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল 1।
فَحَشَرَ فَنَادَىٰ
অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল,
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন 1।
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ
নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
তোমাদেরকে 1 সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন 2;
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক;
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন 1।
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি,
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে 1
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ
মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য,
فَأَمَّا مَن طَغَىٰ
সুতরাং যে সীমালঙ্ঘন করে
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
জাহান্নামই হবে তার আবাস 1।
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
আর যে তার রবের অবস্থানকে 1 ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
জান্নাতই হবে তার আবাস।
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
তা আলোচনার কি জ্ঞান আপনার আছে?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে 1;
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে 1!
Arabic Qur'an text: Tanzil Project. Translation source: Dr. Abu Bakr Muhammad Zakaria, Quran Foundation #213.
CONTINUE READING
কুরআনের পাঠ, অনুবাদ ও সম্পাদকীয় ব্যাখ্যা স্পষ্টভাবে আলাদা রাখা হয়।
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
Dr. Abu Bakr Muhammad Zakaria. Quran Foundation #213. অনুবাদ ও সূত্রের পাদটীকা মূল রূপে দেখানো হয়।