Tanzil Uthmani
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
সূরা 77
المرسلات
50 আয়াত
সূরার পরিচিতি
Al-Mursalat is chapter 77 and contains 50 আয়াত.
আল-কুরআন
The Qur'an is the Arabic text. Translations communicate its meanings and remain attributed to their source editions.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا
শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর,
فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا
অতঃপর প্রলয়ংকরী ঝটিকার,
وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا
শপথ প্ৰচণ্ড সঞ্চালনকারীর,
فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا
অতঃপর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর,
فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا
অতঃপর তাদের, যারা মানুষের অন্তরে পৌঁছে দেয় উপদেশ--- 1
عُذْرًا أَوْ نُذْرًا
ওযর-আপত্তি রহিতকরণ ও সতর্ক করার জন্য 1
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ
নিশ্চয় তোমাদেরকে যে প্ৰতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত করা হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
আর যখন আকাশ বিদীর্ণ করা হবে
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
আর যখন পর্বতমালা চূৰ্ণবিচূর্ণ করা হবে
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
আর যখন রাসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে 1 ,
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
এসব স্থগিত রাখা হয়েছে কোন্ দিনের জন্য?
لِيَوْمِ ٱلْفَصْلِ
বিচার দিনের জন্য।
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
আর আপনাকে কিসে জানাবে বিচার দিন কী?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য 1।
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
আমরা কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ
তারপর আমরা পরবর্তীদেরকে তাদের অনুগামী করব 1।
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
অপরাধীদের প্রতি আমরা এরূপই করে থাকি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ
আমরা কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি?
فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ
তারপর আমরা তা রেখেছি নিরাপদ আধারে 1,
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ
এক নির্দিষ্ট কাল পর্যন্ত,
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ
অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী 1!
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য 1।
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا
আমরা কি যমীনকে সৃষ্টি করিনি ধারণকারীরূপে,
أَحْيَآءً وَأَمْوَٰتًا
জীবিত ও মৃতের জন্য 1?
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا
আর আমরা তাতে স্থাপন করেছি সুদৃঢ় উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি 1।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য 1।
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
তোমরা যাতে মিথ্যারোপ করতে, চল তারই দিকে।
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ
চল তিন শাখাবিশিষ্ট আগুনের ছায়ার দিকে,
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ
যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে,
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ
নিশ্চয় জাহান্নাম উৎক্ষেপন করবে বৃহৎ স্ফুলিংগ অট্টালিকাতুল্য,
كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ
তা যেন পীতবর্ণ উটের শ্রেণী 1,
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারূপকারীদের জন্য।
هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
এটা এমন এক দিন যেদিন না তারা কথা বলবে 1 ,
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
আর না তাদেরকে অনুমতি দেয়া হবে ওযর পেশ করার।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ
‘এটাই ফয়সালার দিন, আমরা একত্র করেছি তোমাদেরকে এবং পূৰ্ববর্তীদেরকে।’
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
অতঃপর তোমাদের কোনো কৌশল থাকলে তা প্রয়োগ কর আমার বিরুদ্ধে 1।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ
নিশ্চয় মুত্তাকীরা 1 থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে,
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ
আর তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে।
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
‘তোমাদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার কর।’
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
এভাবে আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী 1।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ
যখন তাদেরকে বলা হয়, রুকু কর তখন তারা রুকু করে না 1।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
কাজেই তারা কুরআনের পরিবর্তে আর কোন্ কথায় ঈমান আনবে 1!
Arabic Qur'an text: Tanzil Project. Translation source: Dr. Abu Bakr Muhammad Zakaria, Quran Foundation #213.
CONTINUE READING
কুরআনের পাঠ, অনুবাদ ও সম্পাদকীয় ব্যাখ্যা স্পষ্টভাবে আলাদা রাখা হয়।
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
Dr. Abu Bakr Muhammad Zakaria. Quran Foundation #213. অনুবাদ ও সূত্রের পাদটীকা মূল রূপে দেখানো হয়।