Tanzil Uthmani
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
সূরা 100
العاديات
11 আয়াত
সূরার পরিচিতি
Al-'Adiyat is chapter 100 and contains 11 আয়াত.
আল-কুরআন
The Qur'an is the Arabic text. Translations communicate its meanings and remain attributed to their source editions.
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا
শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির 1,
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا
অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে 1,
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا
অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে 1,
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا
ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে 1;
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পরে 1।
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ
নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ 1
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী 1,
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল 1।
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে,
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে 1?
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ
নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত 1।
Arabic Qur'an text: Tanzil Project. Translation source: Dr. Abu Bakr Muhammad Zakaria, Quran Foundation #213.
CONTINUE READING
কুরআনের পাঠ, অনুবাদ ও সম্পাদকীয় ব্যাখ্যা স্পষ্টভাবে আলাদা রাখা হয়।
সংস্করণ 1.1. Creative Commons Attribution 3.0. মূল আরবি পাঠ অপরিবর্তিতভাবে দেখানো হয়।
Dr. Abu Bakr Muhammad Zakaria. Quran Foundation #213. অনুবাদ ও সূত্রের পাদটীকা মূল রূপে দেখানো হয়।